ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন নুরুল আমিন  বিধবা নারীকে ধর্ষণ-গর্ভপাত, পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বরিশালের আটঘর কুড়িয়ানায় প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকায় ২০ কোটি টাকার পেয়ারা বিক্রি বরিশালে ৬৬ হাজার টন বাড়তি খাদ্য উৎপাদনের প্রকল্পটি ৮৫ ভাগ সম্পন্ন  সমুদ্রে ঝড় থেকে জেলেদের রক্ষায় ওয়াকিটকি ও মোবাইল ফোন দেওয়া হবে: বিভাগীয় কমিশনার  বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  • পাথরঘাটায় শ্রীগুরু সংঘের মতবিনিময় সভা

    পাথরঘাটায় শ্রীগুরু সংঘের মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় শ্রীমদ্ আচার্য্য দূর্গা প্রসন্ন পরমহংস দেবের প্রতিষ্ঠিত কেন্দ্রীয় শ্রীগুরু সংঘের নেতৃবৃন্দের উপস্থিতিতে পাথরঘাটা শাখা সংঘের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টা থেকে বেলা ৩টা পর্যন্ত পাথরঘাটা সার্বজনীয় কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির কালীবাড়ীতে এ সভা অনুষ্ঠিত হয়।

     সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা শাখা সংঘের সভাপতি যুগল কর্মকার। শ্রীগুরু সংঘের কাউখালী কেন্দ্রীয় আশ্রমের সাধারন সম্পাদক আইনজীবি রনঞ্জয় দত্ত বলেন, কাউখালী কেন্দ্রীয় আশ্রমের কমিটি গঠিত হয়েছে বাংলাদেশের প্রতিটি শাখা সংঘের সদস্যদের নিয়ে। আমরা প্রতিটি সদস্য একনিষ্ঠভাবে ঠাকুরের কাজ করতে চাই। ঝড় আসবে নদীতে তুফান হবে আবার শান্তও হবে। তাই গুরুভাই ও ভগ্নি সকলে মিলেমিশে শ্রী শ্রী ঠাকুরের কাজ করুন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আশ্রমের জেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক পরিমল কর্মকার (বামনা), বলরাম কর্মকার (বামনা), সাধারন সম্পাদক আইনজীবি রনঞ্জয় দত্ত, কেন্দ্রীয় প্রচার সম্পাক ভক্ত কর্মকার (বানারীপাড়া), মঠবাড়ীয়া শাখার সভাপতি শ্রী অমল কর্মকার,পাথরঘাটা শাখা সংঘের উপদেষ্টা গোপাল সাহা, বিপুল বিশ্বাস, উত্তম বিশ্বাস, সুরেশ কর্মকার, কৃষ্ণ সাহা, জয় বিশ্বাস, পাথরঘাটা শাখার উপদেষ্টা কানাই কর্মকার, পরিমল বিশ্বাসসহ আরও অনেকে।

    অনুষ্ঠানে পাথরঘাটা শাখা সংঘ কমিটির সাধারন সম্পাদক সুশীল মালীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ সুচনা হয় ও মতবিনিময় সভার সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করা হয়। পরে স্থানিয়  শ্রীগুরু সংঘের ঠাকুরবাড়ী নামে পরিচিত স্থানে উপস্থিত ভক্তদের মধ্যে দুপুরের প্রসাদ বিতরন করা হয়।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন