ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু
  • কাউখালীতে ১৮জনের করোনা সংক্রমণ, পাঁচ বাড়ি লাল পতাকা

     কাউখালীতে ১৮জনের করোনা সংক্রমণ, পাঁচ বাড়ি লাল পতাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে ১৮জনের করোনা সংক্রমণ ঘটেছে । করোনার দ্বিতীয় ধাপে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসন ব্যাপক তৎপর থাকলেও আক্রন্তের ঘটনায় জনমনে উদ্বিগ্ন অবস্থা বিরাজ করছে। 

    নতুন করে সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা উপজেলা সদরে করোনা আক্রান্ত পাঁচ বাড়ি কঠোর লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন।  জানা গেছে, কাউখালীতে চলমান করোনা সংকটকালে প্রশাসন ব্যাপক প্রচারণা ও লকডাউন কর্মসূচি কঠোরভাবে বাস্তবায়ন করে চলেছে। 

    এর মধ্যে চলতি মাসে ১৮জন করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে লাল পতাক উড়িয়ে পাঁচবাড়ি সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করে প্রশাসন। এসব বাড়িতে প্রশাসন খাদ্য উপকরণ সহায়তা দিয়ে তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।  বিষযটি নিশ্চিত করে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খারেদা খাতুন রেখা বলেন, উপজেলা সদরের আইরন, হাজীপাড়া ,রঘুনাথপুর ও আমড়াজুরি মহল­ার গৃহবধূ সেলিনা হোসেন, মেহেদী হাসান, মফিজুল ইসলাম,নয়ন খান ও  ব্যাংকার রাকিব হাসানের বাড়িতে লাল পতাকা উড়িয়ে সম্পূর্ণ লকডাউনে রাখা হয়েছে। 

    এ বিষয়ে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, ১৮ জন করোনা সংক্রমণের মধ্যে ১৩জন চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন। বাকি পাঁচ জন সম্পূর্ণ হোমকোয়রেন্টাইনে রেখে প্রয়োজনী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ