ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু

    ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে ৪৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলের উত্তরাঞ্চলে স্থানীয় সময় আজ শুক্রবার ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সেখানে উদ্ধারকাজ চলছে। খবর এএফপির।

    ইহুদি ধর্মাবলম্বীরা ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হন। ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় ছুটির দিন হিসেবে এটি পালন করা হয়। 

    গত বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে এখানে গণজমায়েতের ওপর বিধিনিষেধ দেওয়া হয়। টিকাদান কর্মসূচিতে সাফল্যের কারণে ইসরায়েলে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এ বছর সেটি খুলে দেওয়া হয়।

    প্রাথমিকভাবে জানা যায়, যে জায়গায় মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছিল, তার একাংশ ধসে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকর্মীরা জানান, পদদলিত হওয়ার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

    ইসরায়েলের উদ্ধারকারী দল দ্য মেগান ডেভিড অ্যাডম জানায়, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছে। আহতদের অবস্থাও গুরুতর। উদ্ধারকাজ চলছে।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে বড় ধরনের বিপর্যয় বলে উল্লেখ করেছেন। আহত লোকজনের জন্য তিনি প্রার্থনা করছেন বলে জানান।

    আহত লোকজনকে উদ্ধারের জন্য জরুরি সংস্থাগুলো ছয়টি হেলিকপ্টার পাঠিয়েছে। সেনাবাহিনী বলছে, মাউন্ট মেরনে উদ্ধারকাজের জন্য ইসরায়েলের বিমানবাহিনী বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠিয়েছে। তাঁদের সঙ্গে চিকিৎসক দল রয়েছে।

    সেনাবাহিনী হতাহত লোকজনকে উদ্ধারে সহায়তা করছে। ঘটনাস্থলেই অনেকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

    লাজার হাইম্যান নামে একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘আমার দেখা সবচেয়ে ভয়ংকর ঘটনা এটি।’

    ইয়েহুদা গতলেইব নামের আরেক স্বেচ্ছাসেবী জানান, উঁচু থেকে একজন অন্যের ওপর পড়তে শুরু করেন। তাঁদের মধ্যে অনেকেই জ্ঞান হারিয়েছিলেন।

    কর্তৃপক্ষ ওই ধর্মীয় উৎসবে ১০ হাজার মানুষ সমবেত হওয়ার অনুমতি দিয়েছিল। আয়োজকেরা বলছেন, ৬৫০টির বেশি বাসে প্রায় ৩০ হাজার মানুষ মেরনে যান। উদ্ধারকর্মীরা জানান, আহত কয়েকজনকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে তেলআবিব ও জেরুজালেমে নিয়ে যাওয়া হয়েছে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ