ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
  • পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

    পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাথরঘাটায় মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহিদুল (১১) নামে এক শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ।  ঘটনাটি ঘটে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের খগেন চেয়ারম্যান বাড়ি সংলগ্ন উত্তর পাশে সড়কে।

    প্রত্যক্ষদর্শী ও শিশুদের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু শহিদুল একটি লিফলেট আনার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে এসে একটি ভিবাটেক (ব্যাটারি চালিত অটোরিক্সা) তাকে ধাক্কা দেয়। এসময় সে মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে ।

     এসময়  কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করে। শহিদুলের বাবা হালিম ফরাজী মারা যাওয়ার পরে  মা হাওয়া নূর কেরামতপুর গ্রামে তার বাবা মোতালেব মিয়ার বাড়িতে ৩ ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন। মৃত শহিদুল তাদের তৃতীয় সন্তান। মা হাওয়া নূর বলেন, আমার ছেলে এ বছর ৫ম শ্রেনি পাশ করেছিল। হাইস্কুলে আর ভর্তি হতে পারল না।  মা, ভাই, নানাসহ শহিদুল এর স্বজনের কান্নায় পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পরিবেশ ভারী হয়ে উঠে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ