ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • মানুষ সৎকারে ব্যবহার হবে কুকুরের শ্মশান

    মানুষ সৎকারে ব্যবহার হবে কুকুরের শ্মশান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের মহামারিতে মৃতদের দেহ সৎকার নিয়ে বিপাকে পড়েছে ভারতের রাজধানী দিল্লির কর্তৃপক্ষ। শ্মশান কর্মীরা রাতভর কাজ করেও চাপ সামলাতে ব্যর্থ হচ্ছেন। এমন অবস্থায় কুকুরের জন্য ব্যবহৃত একটি শ্মশানকে অস্থায়ীভাবে মানুষের মৃতদেহ সৎকারের জন্য ব্যবহারের প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে দক্ষিণ দিল্লির ৯ নম্বর সেক্টরে ছয় মাস আগে ওই কুকুরের জন্য ওই শ্মশানটি নির্মাণের প্রস্তাব দেওয়া হয়।

    করোনাভাইরাসের মহামারিতে ভারতে প্রতিদিনই নতুন শনাক্ত ও মৃত্যুর রেকর্ড তৈরি হচ্ছে। শুক্রবার দেশটিতে এক দিনে নতুন করে তিন লাখ ৮৬ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে আরও তিন হাজার ৪৯৮ জনের। অতিরিক্ত মৃতদেহের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

    এমন পরিস্থিতিতে দিল্লির দক্ষিণ অংশে কুকুরের জন্য প্রস্তাবিত একটি শ্মশানকে মানুষের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাড়ে তিন একরের ওই শ্মশানটিতে চিতা তৈরির কাজ শুরু হয়েছে। এক কর্মকর্তা বলেন, অতিরিক্ত মৃতদেহ সৎকারে অস্থায়ী চিতা নির্মাণ করা হবে। আমরা প্রতিদিনই ১৫-২০ শতাংশ মৃতদেহ বাড়তে দেখছি।

    এদিকে মৃতদেহ সৎকারের জন্য প্রয়োজনীয় কাঠের সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন উত্তর দিল্লির মেয়র। প্রয়োজনীয় কাঠ সরবরাহের উদ্যোগ নিতে দিল্লির মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ