ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ফের বিধিনিষেধ, জার্মানিতে ওমিক্রনে একজনের মৃত্যু

    ফের বিধিনিষেধ, জার্মানিতে ওমিক্রনে একজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জার্মানিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ থেকে ৭৯ বছর। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজ এ তথ্য নিশ্চিত করেছে। এএফপির খবর।

    খবরে বলা হয়েছে, গতকাল বুধবার জার্মানিতে নতুন করে ৮১০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে ৩ হাজার ১৯৮ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।


    ওমিক্রন পরিস্থিতি মোকাবিলায় বিধিনিষেধ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে জার্মানি। আগামী ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে ১০ জনের বেশি লোক ব্যক্তিগত কাজে একত্র হতে পারবেন না। বন্ধ থাকবে নৈশক্লাবগুলো। একই দিন থেকে ফুটবল খেলা দেখতে মাঠে যেতে পারবেন না দর্শকেরা।

    ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬৯ লাখ ১৫ হাজার ৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন জার্মানিতে। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ১০ হাজার ২৩৪ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ