ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা

     মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামীদের বাড়িতে হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে আহত আইয়ূব আলী সরদার নিহত হবার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামীদের বাড়িতে হামলা ও লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী তাজেনুর বেগম জনান, জমি সংক্রন্ত বিরোধে একজন লোকের মৃত্যু হয়েছে। 

    আমার পিতা, চাচাসহ আমাদের ৯ জনের নামীয় ও অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে মৃত্যু (হামলায় নিহত) আইয়ূব আলী সরদারের মেয়ে মিতু। পুলিশ ৩ জনকে গ্রেপ্তারও করেছে। 

    আমাররা ভয়ে বাড়ি ছাড়া ও এলাকা ছাড়া। এই সুযোগে মিতুর নির্দেশে মিজানুর, হাসান, রাজু, জাকারিয়াসহ ১০-১২ জন লোক আমাদের বাড়ি ঘরে হামালা চালিয়ে সব কিছু ভাংচুর করেছে। যা এখনও দফায়-দফায় অব্যাহত রয়েছে। আমার বাবা হেমায়েত হাওলাদারের ঘরের তালা ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র ও দামী মামালামাল লুট করে নিয়েছে। 

    এ ছাড়াও হাস,মুরগী, কবুতর ও একটি ভ্যান গাড়ি নিয়ে গেছে। অপর একটি ব্যাটরিী চালিত ভ্যান গাড়ি ভাংচুর করেছে । গ্রেপ্তার আতংঙ্কে থানায় জিডিও করতে পারছিনা। আমি প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তাদের হস্তক্ষেপ চাই। এ ব্যপারে সরেজমিনে গিয়েও ওই মামলার বাদি (হত্যা মামলা) মিতু আক্তারের সাথে কথা বলা সম্ভব হয়নি। 

    মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ