ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • মিয়ানমারে গুলির পর ৩০ জনকে পুড়িয়ে হত্যা

    মিয়ানমারে গুলির পর ৩০ জনকে পুড়িয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারে ৩০ জনের বেশি মানুষকে গুলি করে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে দিয়েছে দেশটির জান্তা বাহিনী। নিহতদের মধ্যে শিশু, নারী এবং বৃদ্ধরাও রয়েছেন।

    শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলের কায়াহ প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

    কায়াহ প্রদেশের মানবাধিকার সংস্থা কারেন্নি হিউম্যান রাইটস গ্রুপ বলছে, তারা শনিবার (২৫ ডিসেম্বর) প্রুসো শহরের মোসো গ্রামের কাছে মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নিহত বৃদ্ধ, নারী ও শিশুসহ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের পোড়া মৃতদেহ দেখতে পেয়েছে।

    ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন অমানবিক ও নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

    এদিকে জান্তাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তারা সশস্ত্র বাহিনীর অজ্ঞাতনামা সংখ্যক ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গুলি করে হত্যা করেছে।

    উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। অভুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১৩ শো’র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ