ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • বাংলাদেশিদের সিঙ্গাপুরে নিষেধাজ্ঞা

    বাংলাদেশিদের সিঙ্গাপুরে নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সিঙ্গাপুর। এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া।

    শুক্রবার (৩০ এপ্রিল) দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্স এমন কথা জানিয়েছে। চার দেশের ওপর সিঙ্গাপুরের এ ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ২ মে (রোববার) থেকে কার্যকর হবে।

    নিষেধাজ্ঞার কারণে ‘দীর্ঘমেয়াদি পাস হোল্ডার’ ছাড়া ‘শর্ট টার্ম’ যেসব ভ্রমণকারী বিগত ১৪ দিন এসব দেশে অবস্থান করেছেন তারা সরাসরি কিংবা ট্রানজিট হয়ে সিঙ্গাপুরে ঢুকতে পারবেন না।

    দেশটির আন্তঃমন্ত্রণালয় কোভিড-১৯ টাস্কফোর্সের উপপ্রধান লরেন্স অং জানিয়েছেন, আগে থেকে সিঙ্গাপুর কর্তৃপক্ষের কাছ থেকে যারা সিঙ্গাপুরে ঢোকার আগাম অনুমতি নিয়েছেন, তাদের ক্ষেত্রেও আগামী রোববার থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

    এছাড়া সম্প্রতি এই চার দেশ সফর করেছেন, এমন যারা এখন সিঙ্গাপুরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ও আগামী ৩ মে যাদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার কথা, তাদেরকেও সরকার কর্তৃক নির্ধারিত কোয়ারেন্টাইন সেন্টারে আরও ৭ দিন থাকতে হবে।

    আর যারা আগামী ২ মে নিষেধাজ্ঞা কার্যকরের আগেই সিঙ্গাপুরে প্রবেশ করবেন, তাদেরকে সেখানে যাওয়ার পরপরই একবার, পরে ১৪ দিনের কোয়ারেন্টাইনের শেষদিনে একবার এবং ২১ দিনের কোয়ারেন্টাইন শেষে আরও একবার পিসিআর টেস্ট করাতে হবে।

    লরেন্স অং জানিয়েছেন, ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি এবং এর প্রতিবেশী দেশগুলোতে ভাইরাসটির সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক তিন লক্ষাধিক রোগী শনাক্ত হচ্ছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ