ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান 
  • উপকূলে ভেসে এলো ২৭ লাশ!

     উপকূলে ভেসে এলো ২৭ লাশ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর লিবিয়ার পশ্চিম উপকূলে ২৮ জনের লাশ ভেসে এসেছে। এরমধ্যে এক শিশু ও দুই নারী রয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যার দিকে লিবিয়ার উপকূলীয় শহর খোমসের সৈকতের দুটি পৃথক স্থানে লাশগুলো পড়ে থাকতে দেখা যায়।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, বেশ কয়েকদিন আগে ভূমধ্যসগার পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

    উল্লেখ্য, ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়ার অপর তীরেই ইউরোপ। মানবপাচারকারীদের মাধ্যমে ২০১৫ সাল থেকে প্রতিবছর এই বিপজ্জনক পথ দিয়ে ইউরোপে পাড়ি দিচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। প্রতিকূল এই যাত্রাপথে দুর্ঘটনাও খুবই সাধারণ ব্যপার।

    জাতিসংঘের অভিবাসন কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য অনুযায়ী, চলতি ২০২১ সালে সমুদ্রপথে নৌযানডুবিতে মৃত্যু হয়েছে প্রায় ১৫০০ অভিবাসন প্রত্যাশীর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ