ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নৌভ্রমণ নিশ্চিত করার দাবিতে বরগুনায় লঞ্চযাত্রীদের মানববন্ধন

    নৌভ্রমণ নিশ্চিত করার দাবিতে বরগুনায় লঞ্চযাত্রীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরাপদ নৌভ্রমণ নিশ্চিত এবং সাত দফা দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা পৌনে ১১টায় বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

    যাত্রীদের এ ৭ দফা দাবিগুলো হলো— দুর্ঘটনায় নিহতদের যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে, প্রত্যেক লঞ্চে জনপ্রতি লাইফ জ্যাকেটের ব্যবস্থা রাখতে হবে, আধুনিক অগ্নিনির্বাপক প্রযুক্তি নিশ্চিত করতে হবে, প্রতি লঞ্চে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিশ্চিত করতে হবে, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করা যাবে না, প্রতি বছর লঞ্চের ফিটনেস চেক করতে হবে।

    বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এই মানববন্ধন বক্তব্য রাখেন—  বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব দাস, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান টিটু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন ফসল, জাগো নারীর নির্বাহী পরিচালক ডিউক ইবনে আমিনসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    মানববন্ধনে বক্তারা বলেন, সব যাত্রীবাহী যানবাহন কর্তৃপক্ষের কাছেই যাত্রীদের তথ্য থাকে। কিন্তু লঞ্চ কর্তৃপক্ষের কাছে যাত্রীদের কোনো তথ্য নেই। এ কারণে ক্ষতিগ্রস্তদের সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয় না। আমাদের দাবি থাকবে এর পর যাত্রীদের পূর্ণাঙ্গ তথ্য নিশ্চিত করতে হবে। এ ছাড়া যাত্রীদের পর্যাপ্ত জীবনরক্ষকারী সরঞ্জাম নিশ্চিত করতে হবে।

    বক্তারা আরও বলেন, লঞ্চ মেরামতের পর অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ইঞ্জিন পরীক্ষা করাতে হবে। চালক ও স্টাফদের গাফলতির কারণে ঝালকাঠি ট্র্যাজেডিতে হতাহত বেশি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের বিচারের দাবি জানাচ্ছি।

    বরগুনা জেলা যাত্রী অধিকার সংরক্ষণ কমিটির আয়োজনে এই মানববন্ধনে আরও অংশগ্রহণ করে বিডি ক্লিন, দুর্বার, সাইক্লিস্ট সোসাইটি বরগুনা, সায়েন্স সোসাইটি বরগুনা,  লোকবেতার, জাগো নারীসহ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

    প্রসঙ্গত গত ২৩ ডিসেম্বর ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে ৪১ জন নিহত হন। এর পর থেকেই প্রশ্ন ওঠে লঞ্চ ব্যবস্থাপনায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ