ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ
  • বরগুনায় ৪৩ জনের ডিএনএ সংগ্রহ

    বরগুনায় ৪৩ জনের ডিএনএ সংগ্রহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার  বেলা আড়াইটা পযর্ন্ত বরগুনা জেনারেল হাসপাতালে ৪০ জনের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। লঞ্চ দুর্ঘটনায় নিহত স্বজনদের শনাক্ত করার জন্য বরগুনায় নেয়া হচ্ছে ডিএনএ নমুনা। জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে ৩৬ জনের নিখোঁজ তালিকা তৈরী করা হয়। যাদের মধ্যে পাথরঘাটার শিশু তাবাচ্ছুম ও লঞ্চের সহকারি বাবুর্চি শাকিল মোল্লার লাশ শনাক্ত করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, তাদের কাছে এখনো ৩৪ জন নিখোঁজের তালিকা রয়েছে। গত ২৫ ডিসেম্বর পোটকাখালীর গণকবরে অজ্ঞাত ২৩ জনের মরদেহ ২১টি কবরে দাফন করা হয়েছে। দাফনের আগে ডিএনএ সংগ্রহ করে রাখা হয়েছে। আগুনে পুড়ে যাওয়া এসব লাশের দাবিদারদের ডিএনএ সোমবার বিকেল থেকে নেওয়া হচ্ছে।

    সিআইডির ডিএনএ পরীক্ষক রবিউল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার  বেলা আড়াইটা পর্যন্ত ৩০ জনের লাশ শনাক্ত করার জন্য ৪৩ জনের নমুনা নেয়া হয়েছে। অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মরদেহ পাওয়া গেছে। যাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ