ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু

    গুজরাটে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৮ করোনা রোগীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের গুজরাটে এক হাসপাতালে আগুন লেগে করোনায় সংক্রমিত অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে গুজরাটের ভরুচ এলাকার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি অবস্থায় আগুনে পুড়ে মারা যান এই রোগীরা।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চারতলাবিশিষ্ট ওয়েলফেয়ার হাসপাতালে ৫০ জনের মতো রোগী ভর্তি ছিলেন। গতকাল দিবাগত রাত একটার দিকে হাসপাতালটির কোভিড-১৯ ওয়ার্ডে আগুন লাগে। সে সময় রোগীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ও অগ্নিনির্বাপণকর্মীরা।

    এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘আজ শনিবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত আমরা ১৮ জন রোগীকে মৃত অবস্থায় পেয়েছি। তবে আগুন লাগার পরপরই ১২ জনের মৃত্যুর খবর জানা যায়। আগুন নিভে যাওয়ার পর বাকি ছয়জনের মৃত্যু সম্পর্কে আমরা নিশ্চিত হই।’

    ভরুচ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজেন্দ্র সিনহা সুদাসামা বলেন, আগুন ও ধোঁয়ার কারণে রোগীরা মারা যান। এর মধ্যে ছয়জন কীভাবে মারা গেছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় ওই হাসপাতালেই, নাকি অন্য হাসপাতালে স্থানান্তরের সময় তাঁরা মারা গেছেন, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    বর্তমানে ওই হাসপাতালের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। বেশ কয়েকজন রোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী আরেকটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ