ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • লঞ্চে অগ্নিকান্ড

    শিক্ষক রাজ্জাকের মৃত্যুর খবর জানেন না দগ্ধ স্ত্রী-মেয়ে

    শিক্ষক রাজ্জাকের মৃত্যুর খবর জানেন না দগ্ধ স্ত্রী-মেয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রাজ্জাক। পাথরঘাটা উপজেলার কালমেঘা দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন তিনি। এলাকাবাসী তাকে রাজ্জাক মাস্টার নামেই চেনেন। অনেকদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন তার স্ত্রী হনুফা বেগম। তাই তার চিকিৎসার জন্য বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী মেয়ে রুবি আক্তারকে সঙ্গে নিয়ে ঢাকায় গিয়েছিলেন রাজ্জাক মাস্টার।

    ১০ দিন ঢাকায় থেকে স্ত্রীর চিকিৎসা করিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে অভিযান-১০ লঞ্চে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তার আর বাড়ি ফেরা হলো না।

    গভীর রাতে সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকান্ডের ঘটনার পর মা-মেয়েকে অগ্নিদগ্ধ অবস্থায় বরিশালে চিকিৎসার জন্য নেয়া হয়। তবে স্বজনরা কোথাও রাজ্জাককে খুঁজে পাচ্ছিলেন না। পরে বিকালে উদ্ধার হওয়া মরদেহের মধ্যে থেকে রাজ্জাকের মরদেহ শনাক্ত করেন স্বজনরা। হনুফা বেগমের বোনের ছেলে শফিকুল বলেন, দীর্ঘদিন ধরে খালা অসুস্থ ছিল। তাই চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান খালু ও খালাতো বোন। গত বৃহস্পতিবার ৩ জনই বরগুনাগামী লঞ্চে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু অগ্নিকান্ডের ঘটনায় সব শেষ।

    অগ্নিকান্ডে খালার দুই হাত ও পা আর বোনের শরীরের প্রায় অংশই পুড়ে গেছে। তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন। আর খালু চলে গেছেন না ফেরার দেশে। তার লাশ শনাক্ত করে দাফন করা হয়েছে। এখন পর্যন্ত খালা ও বোনকে খালুর মৃত্যুর খবর জানাইনি। রাজ্জাক মাস্টারের স্ত্রী হনুফা বেগম স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, গভীর রাতে হঠাৎ লঞ্চে ধোঁয়া আর আগুন দেখে ছোটাছুটি শুরু করে যাত্রীরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। আমরাও ছুটছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমাদের শরীরে আগুন লেগে যায়। নদীতে ঝাঁপ দেয়ার জন্য আমার স্বামী আমাকে ও মেয়েকে লঞ্চের সামনের দিকে ঠেলে দেয়। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরে দেখি আমরা মা-মেয়ে হাসপাতালে। কিন্তু কোথাও আমার স্বামী নেই।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ