ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ
  • পাথরঘাটায় বিষপানে জেলের মৃত্যু

    পাথরঘাটায় বিষপানে জেলের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাথরঘাটা চরদুয়ানী ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে  বৃহস্পতিবার সকালে জয়নাল মাঝি (৫৫) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জয়নাল এর বাবার নাম মৃত আবুল হাসেম মিয়া।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়নাল পারিবারিক কলহের জের ধরে অভিমান করে নিজ বাড়িতে সকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এ ঘটনার পর তাকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পাথরঘাটা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করে বলে জামাতা কামাল মিয়া সাংবাদিকদের জানান। মৃত জয়নাল মাঝির জামাতা কামাল হোসেন সাংবাদিকদের জানান,তার শ্বশুরের  ইলিশের ট্রলার ছিল। গতকাল ওই ট্রলার নিয়ে সাগরে মাছধরতে যাওয়ার কথা ছিল ।

    কিন্তু কী কারণে তার শ্বশুর অভিমান করে আত্মহত্যার করলেন, সে বিষয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। মৃত. জয়নাল মাঝির গ্রামের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামে।  সেখানে তার প্রথম স্ত্রী মোসা: স্মৃতি বেগম বসবাস করেন। তিনি দ্বিতীয় স্ত্রী আমেনা বেগম ও তার দুই সন্তানকে নিয়ে চরদুয়ানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জ্ঞানপাড়ার বাড়িতে  বসবাস করে আসছিলেন এবং এখানেই তিনি পারিবারিক কলহের জেরে অভিমান করে আত্মহত্যা করেন বলে জানা যায়।

    পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ