ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • মঠবাড়িয়ায় ছেলে হত্যার অভিযোগে মা-বাবাসহ গ্রেপ্তার ৩

    মঠবাড়িয়ায় ছেলে হত্যার অভিযোগে মা-বাবাসহ গ্রেপ্তার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় হানজালা নামের ৪ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে বাবা নুর নবী জুয়েল (৩৫) সৎ মা শাহানা বেগম (৩০) ও চাচা বেল্লাল (৩৫) কে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। শনিবার সকালে নিহত হানজালার নানী হাসি বেগম মঠবাড়িয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃত জুয়েল পৌর শহরের ৩ নং ওয়ার্ডের স্লুইজগেট এলাকার ইউসুব মোল্লার ছেলে।

    মামলা সূত্রে জানা গেছে, ওই শিশিুটির মা-বাবার বিচ্ছেদ হবার পরে নানীর কাছে বড় হওয়া শিশু হানজালাকে গত ১৪ এপ্রিল বেড়াতে নিয়ে যায় পাষন্ড সৎ মা শাহানা বেগম। 

    পরে শিশুটিকে অমানুষিক নির্যাতন করা হয়। আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল প্রেরন করেন। শিশুটির বাবা ও সৎ মা বরিশাল না নিয়ে গোপনে হাসপাতাল সড়কের মা ও শিশু ক্লিনিকে ভর্তি করে। 

    ক্লিনিকেও শিশুটির অবস্থার অবনতি ঘটলে পরে সেখান থেকে ১৫ এপ্রিল সকালে শিশু হানজালাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। এদিকে এম্বুলেন্সে করে শিশুটির লাশ গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে ফেলে রেখে পাষন্ড বাবা ও সৎ মা পালিয়ে যায়। 

    মঠবাড়িযা থানার ওসি মাসুদুজ্জামান বলেন, শিশুটির পাষন্ড বাবা, সৎ মা ও চাচাকে শনিবার সকালেই গ্রেপ্তার করা করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ