ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি ভাংচুর, আহত ৫

    পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি ভাংচুর, আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় পিরোজপুরে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহান ও প্রবাসীর রাজু ফকির বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় দুই বাড়ীর নারী শিশু সহ ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে পিরোজপুর শহরের উত্তর শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ি ও বাসার ভিতরের আসবারপত্র ভাংচুর সহ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। 

    এতে বাঁধা দিতে এলে সন্ত্রাসীরা বাড়ির ভিতরের থাকা নারী-শিশু ও পুরুষদের মারধর করে এবং নারীদের শ্লীলতাহানীল চেষ্টা করে। সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম জিহানের পিতা জানান, রাতে হঠাৎ করে ২০/৩০ জনের একটি সন্ত্রাসীদল তাদের বাড়ির উপর হামলা চালায়। 

    এ সময় তারা সন্ত্রাসীদের ভয়ে ঘরের দড়জা আটকে রাখলেও সন্ত্রাসীরা তাদের ঘরের দড়জা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের মুখে ঘরে থাকা তিনি সহ নারী ও শিশুদের জিম্মীকরে ঘরের ভিতরে থাকা টিভি, ফ্রিজ, আলমারী ও আসবারপত্র ভাংচুর করে। 

    আলমারীতে থাকা ৫০-৬০ হাজার টাকা ও নারীদের গলায় থাকা স্বর্নের চেইন ও আলমারীতে থাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা আরো চাঁদার টাকা দাবী করে জানান আরো টাকা না দিলে পরর্বর্তীতে তাদের বাড়ি-ঘর আগুনে জ্বালিয়ে দেয়া হবে এবং তাদের সহ তার ছেলে জিহান কে মেরে ফেলবে।

    এদিকে একই বাড়ির ভিতরে থাকার প্রবাসী রাজু ফকিরের ভাই রনি ফকির জানান, সন্ত্রাসীরা হঠাৎ করে বাড়ির ভিতরে এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে ঘরে থাকা তার ভাবীকে মারধর করে এবং ভাবীর গলায় থাকা স্বর্নের চেইন লুট করে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্রে দিয়ে ঘরের ভিতরে থাকা টিভি, ফ্রিজ, আলমারী ও আসবারপত্র ভাংচুর করে।

    পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ