ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ৩ ছাত্র নিহত

    স্কুল থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ৩ ছাত্র নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের মাকড়াই কমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলো উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)। আজই তারা উপজেলার কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মোজাহিদ অষ্টম, শাহরিয়ার ৯ম ও শাহাদাত ৯ম শ্রেণিতে ভর্তি হয়।

    বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা  বলেন, দুপুরে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেল চালিয়ে তারা তিনজনই বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি মাইক্রোবাস সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়।

    সোহেল রানা আরও বলেন, স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ