ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি

    চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় একই সময়ে ও স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচী ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

    সোমবার (৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার নাচোল বাসস্ট্যান্ড, ডাক বাংলো পরিষদ, উপজেলা পরিষদ ও এর আশপাশের এলাকায় এ আদেশ বহাল থাকবে।

    নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে বাসস্ট্যান্ড এলাকায় সোমবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় সমাবেশ ডেকেছেন। একই স্থান ও সময়ে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু।

    তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ সোমবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

    নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ১৪৪ ধারা জারি করার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত আছেন তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ