ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

    মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

    এর আগে সর্বশেষ গত ৩১ ডিসেম্বর রামেক হাসপাতালে একজন করোনা সংক্রমণে মারা যান। এর পর ১ জানুয়ারি সকাল ৯টার পর থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত টানা মৃত্যুহীন ছিল করোনা ইউনিট।

    রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এদের মধ্যে দুজন রাজশাহী এবং একজন নাটোর জেলার বাসিন্দা।

    হাসপাতালের আইসিইউ এবং ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন পুরুষ এবং দুই নারী রয়েছেন। তাদের দুজনের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। অন্য দুজন ষাটোর্ধ্ব।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ