ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

    মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর মঠবাড়িয়ায় করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার শারীরিক দূরত্ব বজায় রেখে উপস্থিত দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বরাদ্ধকৃত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী শাহীন খান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, মো.শাহাদাৎ হোসেন খান বাবু প্রমুখ।  

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি লবন, ১ কেজি আলু, ১ কেজি মুড়ি ও ১ লিটার সয়াবিন তৈল প্রদান কার হয়। প্রধানমন্ত্রী মানবিক এ সহায়তা অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ