ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • পুকুর খননের সময় পাওয়া গেল বিশালাকৃতির বিষ্ণুমূর্তি

    পুকুর খননের সময় পাওয়া গেল বিশালাকৃতির বিষ্ণুমূর্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজশাহীর মোহনপুর উপজেলার করিশা গ্রামে পুকুর খননের সময় একটি বিশালাকৃতির বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। তবে এটি কষ্টিপাথরের মূর্তি কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    মূর্তি উদ্ধারের বিষয়টি রাজশাহী জেলা প্রশাসককে জানিয়েছে পুলিশ। জাদুঘরে স্থানান্তরের জন্য যে কোনো সময় এ বিষ্ণুমূর্তিটি হস্তান্তর করা করা হবে বলেও জানায় পুলিশ।

    রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বুধবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার করিশা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। করিশা গ্রামের মজিবর রহমান নামের এক ব্যক্তি তার পুরনো পুকুর খনেনের সময় কালো রঙের এ বিষ্ণুমূর্তিটি পান। এর ওজন ২৫ কেজিরও বেশি।

    পুকুর খননের সময় বুধবার বিকেলে মেশিনের সঙ্গে মূর্তিটি আটকে যায়। শ্রমিকরা কালো রঙের মূর্তিটি দেখতে পেয়ে মজিবর রহমানকে জানায়। পরে তিনি মূর্তিটি তার বাড়িতে নিয়ে যান। এ সময় লোকজন মূর্তিটি দেখতে ভিড় জমান। পুলিশ ঘটনাটি জানতে পেরে রাত ১২টার দিকে মজিবরের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ