ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • কারখানা বন্ধ, ৩০ হাজার টাকা জরিমানা

    নলছিটিতে বিপুল পরিমান ভেজাল আইসক্রিম উদ্ধার

    নলছিটিতে বিপুল পরিমান ভেজাল আইসক্রিম উদ্ধার
     ভেজাল আইসক্রিম উদ্ধার করে সুগন্ধা নদীতে ফেলে দিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে একটি অবৈধ আইসক্রিম তৈরির কারখানায়  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমান  ভেজাল আইসক্রিম উদ্ধার করেছে। 

    সোমবার (৩ মে ) দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিক রুস্তুম আলী তালুকদারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।  উদ্ধার করা আইসক্রিমগুলো সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়।

     ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস জানান, নলছিটির লঞ্চঘাট এলাকায় বিএসটিআই’র অনুমতি ছাড়াই রুস্তুম আলী তালুকদার নামে এক ব্যক্তি ‘নিউ সুপার টেস্টি আইসবার’ নামে একটি অবৈধ আইসক্রিম তৈরির কারখানায় চালু করেন। সেখানে তিনি ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে নোংড়া পরিবেশে  ভেজাল আইসক্রিম তৈরি করেন। 

    এ আইসক্রিম তিনি খুলনার একটি কারখানার লেভেলে ভরে বাজারে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ কারখানায় অভিযান চালিয়ে ভেজাল আইসক্রিম উদ্ধার করে নদীতে ফেলে দেয়। কারখানা মালিককে ৩০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বিএসটিআই’র অনুমতি নিয়ে বিশুদ্ধভাবে আইসক্রিম তৈরির নির্দেশ দেওয়া হয়।  

    কারখানার মালিক রুস্তম আলী তালুকদার বলেন, আমি একমাস আগে সৌরভ নামের একজনের কাছ থেকে কারখানা কিনেছি। আমাদের বিএসটিআই’র কাছে আবেদন করা আছে এখনো অনুমতি পাইনি তবে শীগগিরই পেয়ে যাবো। অভিযানের ব্যাপারে ঝালকাঠি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানি দাস বলেন, মালিককে আইসক্রিম উৎপাদনের অনুমতি না পাওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ