ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেফতার

    নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম- আহবায়ক মো.ফখরুল ইসলাম রুবেলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।  

    সোমবার (১৭ জানুয়ারি) ভোর রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে একই এলাকার অজি উল্যার ছেলে।    

    সেনবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও নবগঠিত কমিটির মধ্যে সহিংসতার আশঙ্কায় বিরাজ করায় ১৫১ প্রতিরোধ মুলক ধারায় তাকে গ্রেফতার করে পুলিশ।

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে দুপুর ১২টার দিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ