ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পাবনায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও আহত ৫

    পাবনায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ১ ও আহত ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনায় বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে কাশিনাথপুর মহাসড়কের দ্বারিয়াপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত মটরসাইকেল আরোহী পাবনা ফরিদপুরের হাদল গ্রামের বাসিন্দা।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে কাশিনাথপুর মহাসড়কের দ্বারিয়াপুরে বাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই  মটরসাইকেল আরোহী নিহত হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং ঘাতক বাসটিকে আটক করে।তবে ঘটনার পর পরেই বাসের সকল স্টাফ পালিয়ে যায়।

    এর আগে সকাল সাড়ে ১০টার জেলার কাশিনাথপুর পল্লী বিদ্যুতের সামনে আরেকটি দূর্ঘটনা ঘটে। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা নগরবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস উল্টে একটি ওয়ার্কসপের দোকানে ঢুকে পড়ে। এতে এক শিশুসহ প্রায় ৫জন আহত হয়।পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে ।
     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ