ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কুষ্টিয়ায় জেলা পুলিশের সেমিনার অনুষ্ঠিত

     কুষ্টিয়ায় জেলা পুলিশের সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সন্ত্রাসবাদকে না বলুন, প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা পুলিশ কর্তৃক আয়োজিত দিশা ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারের কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টায় "উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোস্তাফিজুর রহমান।

    তিনি বলেন, হতাশা থেকে মানুষ জঙ্গিবাদের দিকে জড়িয়ে যাচ্ছে। প্রয়োজনের তাগিদে চলে যাচ্ছে, নেশার ঘোরে ঢুকে যাচ্ছে। এর থেকে আমাদের বিরত থাকতে হবে। পশুর আছে পাশবিকতা আর মানুষের আছে মানবিকতা আর আমাদের এই মানবিকতা ও বিবেক দিয়ে নিজেরদেরকে বিচার করে জঙ্গিবাদ থেকে বিরত থাকতে হবে।

    তিনি আরও বলেন, আজকের সেমিনারের প্রতিপাদ্য 'সন্ত্রাসকে না বলুন, নিজে সচেতন হবো অন্যকে সচেতন করবো।' এই বাণী আমরা চতুর্দিকে ছড়িয়ে দিবো, সংক্রামক ভাইরাসের মত করে ছড়িয়ে দিবো।
    সেমিনারে প্রশিক্ষক হিসেবে বক্তব্য প্রদান করেন কাউন্টার টেররিজম ইউনিট ডিএমপি'র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী বিপিএম (বার)।

    এর আগে সেমিনারে বক্তব্য প্রদান করেন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমুল আরেফিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার মাহমুদ হাসান, জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খান, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুর্তজা হাসান নাহিদ, মো. হাবিবুর রহমান, পাপ্পু, চাঁদ আলী প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ