করোনা সংক্রমণ রোধে বারহাট্টা প্রশাসনের কঠোর অবস্থান
আজ ১৭ জানুয়ারি বারহাট্টা উপজেলায় উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলামের অফিস কক্ষে করোনা প্রতিরোধে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মিটিং করে সকল কমিটির কার্যক্রম সচল করা হয় এবং করোনা প্রতিরোধে মাইকিং ও সচেতনতা বৃদ্ধি এবং বুষ্টার ডোজ যাতে সবাই নিতে আগ্রহী হয় এবং গ্রহণ করে, সে বিষয়ে দিক নির্দেশনা প্রদাণ করা হয়। এ সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমানসহ ৭ ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মাজহারুল ইসলাম সকল চেয়ারম্যানগণকে তাদের নিজ নিজ এলাকায় সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করতে আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. মাজহারুল ইসলাম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে বারহাট্টা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
এরই অংশ হিসাবে আজ (১৭ জানুয়ারি) সাহতা ও সদর ইউনিয়নে ২ টি মামলায় ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান এবং সহকারি কমিশনার (ভূমি), সানজিদা চৌধুরী কর্তৃক ৩ টি মামলায় ৮০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
তারা জানিয়েছেন, এ কার্যক্রম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।
এমবি