ঢাকা বুধবার, ১২ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক বরিশালে ১২ ঘণ্টা লোডশেডিং, মারাত্মকভাবে বিপর্যস্ত জনজীবন শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন দর্শনার্থী পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর! নদীভাঙন ও দালালমুক্ত ভূমিসেবার দাবিতে প্রশাসকের আশ্বাস বরিশালে কৃষির চিরচেনা সংকট মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ‘মালচিং পদ্ধতি’ বরিশালে ফুটওভারব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ গৌরনদীতে পাচারকালে ভ্যানভর্তি সার আটক, ডিলারকে জরিমানা ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস ১ উজিরপুরে স্বাস্থ্য কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • সাড়ে ৪ হাজার বছরের পুরনো হাইওয়ের খোঁজ মিলল সৌদিতে!

    সাড়ে ৪ হাজার বছরের পুরনো হাইওয়ের খোঁজ মিলল সৌদিতে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের প্রত্নতাত্ত্বিকরা সাড়ে ৪ হাজার বছরের পুরনো একটি হাইওয়ে নেটওয়ার্ক খুঁজে পেয়েছেন। শুধু তাই নয়, হাইওয়ের চারপাশে শতাধিক সমাধিও রয়েছে বলেও জানা গেছে।

    ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার গবেষকরা গত এক বছরে হেলিকপ্টারে করে আকাশে ও মাটিতে জরিপ চালিয়েছেন। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি নিয়ে গবেষণাও করেছেন বিজ্ঞানীরা।

    ‘হলোসিন’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, বিজ্ঞানীরা ১ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার এলাকায় একটি পথ খুঁজে পেয়েছেন। গবেষণার প্রধান ছিলেন ম্যাথিউ ডাল্টন।

    গবেষণাপত্র থেকে জানা গেছে, ওই হাজার বছরের পুরনো সড়কের পাশে প্রায় ১৮ হাজার সমাধি রয়েছে।

    এক গবেষক জানিয়েছেন, সমাধিগুলো ৪৫০০ বছরের পুরনো। সমাধিগুলোতে এক জন করে অথবা একটি দলের কয়েকজনকে একসঙ্গে সমাহিত করা হয়েছিল। আশ্চর্যের বিষয় সমাধিগুলো এতদিন ধরে সুরক্ষিত ছিল।

    এই ১৮ হাজার সমাধির মধ্যে ৮০টি খনন করা হয়েছে। সেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন।

    বিশেষজ্ঞরা মনে করছেন এই হাইওয়েগুলো নিশ্চয়ই ইয়েমেনে গেছে। কারণ ইয়েমেন ও উত্তর সিরিয়াতেও এই ধরনের কবর আগে পাওয়া গিয়েছে।

    তবে হাইওয়ের ধারে সমাধি নির্মিত হওয়ায় রীতিমতো বিস্মিত গবেষকরা। এমন জায়গায় সমাধি নির্মাণের কী কারণ হতে পারে, তা নিয়ে বেশকিছু অনুমান করা হয়েছে। যেমন একটি অনুমান, প্রিয়জনকে যাতে চলাফেরার সময় দেখতে পাওয়া যায়!


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ