ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক এক

    কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংসসহ আটক এক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল গত সোমবার (১৭ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টায় খুলনা জেলার দাকোপ থানার চেয়ারম্যান ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ কেজি হরিণের মাংসসহ এক হরিণ শিকারিকে আটক করেছে।

    আটককৃত ব্যক্তি কালাবগী গ্রামের রহিম সানার পুত্র মো. জাফর সানা (৩৯)। মঙ্গলবার (১৮জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রেস নোটের মাধ্যমে জানানো হয়।

    জব্দকৃত অবৈধ হরিণের মাংস এবং আটককৃত হরিণ শিকারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

    কোস্ট গার্ডের আওতাভুক্ত এলাকাগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ