ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইউপি নির্বাচনে প্রচারণায় গিয়ে সেই চেয়ারম্যান প্রার্থীর ছেলেও করোনায় আক্রান্ত

     ইউপি নির্বাচনে প্রচারণায় গিয়ে সেই চেয়ারম্যান প্রার্থীর ছেলেও করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পর তার ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন।  

    করোনায় আক্রান্ত চেয়ারম্যান প্রার্থীর নাম হাজী নুরুল হুদা (৫৯) তিনি উপজেলার চরহাজারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আগামী ৭  ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। করোনায় আক্রান্ত চেয়ারম্যান প্রার্থীর ছেলের নাম নুরুল করিম জুয়েল (৩৩)। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।  

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে চেয়ারম্যান প্রার্থীর বড় ছেলে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত কয়েক দিন ধরে তার বাবা এলাকার জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এতে তিনি জ্বর,সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দেয়। এরপর গতকাল রোববার দুপুরে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে তিনি নমুনা পরীক্ষা করতে দেন।

    এতে  সোমবার বেলা ১১টার দিকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন। নুরুল করিম জুয়েল বলেন, এর একদিন পর আমার শরীরেও করোনার উপসর্গ দেখা দিলে সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়।  এতে মঙ্গলবার দুপুরের দিকে আমার রিপোর্ট করোনা পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে আমিও বাবা ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছি। তিনি অভিযোগ করে বলেন, আমাদের অসুস্থার সুযোগে ভোটের মাঠে গুজব ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচনের মাঠে আছি থাকব।  

    চেয়ারম্যান প্রার্থী হাজী নুরুল হুদা জানান,বর্তমানে তিনি চিকিৎসকের নির্দেশনা অনুসারে ঢাকায় বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ