ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

    ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে ইন্টারনেট (ওয়াইফাই )সংযোগের লাইনের তার টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দিন প্রকাশ চন্দন (২৮) নামের এক যুবক মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টারদিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর ১নম্বর ওয়ার্ডের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন চন্দন পাশ্ববর্তী ৮নং বীজবাগ ইউনিয়নের বক্সীর বাদশা মিয়া চৌকিদার বাড়ির মো.সাহাব উদ্দিন ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, চন্দন মঙ্গলবার বেলা সাড়ে ১১টারদিকে সহকর্মীদের নিয়ে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ লাইনের তার বৈদ্যুতিক খুটির সঙ্গে টানানোর সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুটি থেকে ছিটকে নিছে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে দ্রুক উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনা থানায় কেউ অবহিত করেনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ