ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শাবিপ্রবি : ৩০০ শিক্ষার্থীকে আসামি করে পুলিশের মামলা

    শাবিপ্রবি : ৩০০ শিক্ষার্থীকে আসামি করে পুলিশের মামলা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাজে বাধা দেওয়া, গুলিবর্ষণ ও হত্যার উদ্দেশে মারধরের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

    সোমবার (১৭ জানুয়ারি) রাতে সিলেটের জালালাবাদ থানায় এ মামলা করেন উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হান্নান।

    গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী।

    তিনি বলেন, এ মামলায় শিক্ষার্থীদের ধরপাকড় করা হচ্ছে না। তাই উত্তেজিত হওয়ার কিছু নেই। ওই ঘটনায় পুলিশের অস্ত্র-গুলি গেছে, জাস্টিফিকেশনের জন্য মামলাটি করতে হয়েছে।

    গত ১৩ জানুয়ারি বেগম সিরাজুন্নেসা চৌধুরী হল প্রভোস্ট বডির পদত্যাগসহ তিন দফা দাবিতে কয়েকশ’ ছাত্রী আন্দোলন শুরু করেন। এরপর ১৬ জানুয়ারি শিক্ষার্থীরা উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশ এসে তাদের লাঠিপেটা, গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ ও শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ