ঢাকা বুধবার, ২৫ মার্চ ২০২৬

Motobad news

কাশিমপুরে  ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 

কাশিমপুরে  ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ নং ওর্য়াডের সুরাবাড়ী এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবুল কালাম (৫৫) ওরফে কালা মিয়াকে ১০ কেজি গাঁজা সহ আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। 

কাশিমপুর থানার সেকেন্ড অফিসার দিপঙ্কর রায় ও সঙ্গীয় এসআই সিরাজুল, এএসআই ওয়ালিদ  শুক্রবার  বিকেল ৪ টার দিকে অভিযান চালিয়ে ওই মাদক কারবারি  কে আটক করেন। 

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা বলে জানিয়েছেন কাশিমপুর  থানা পুলিশ ।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবে খোদা বলেন, মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত  অভিযান পরিচালনা করে থাকি। মাদকমুক্ত সমাজ গড়তে আমরাও দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ । আটকৃত আবুল কালাম ওরফে কালা মিয়ার বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে । এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানান তিনি । 


 মোওাসিম সিকদার রাজীব / গাজীপুর 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন