ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • লালমনিরহাটে প্রবাসী শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

    লালমনিরহাটে প্রবাসী শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
    প্রবাসী শিক্ষকের বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা উত্তর বাংলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, প্রবাসী ড. মোজাম্মেল হকের বাড়ী থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহকর্মীর নাম শাহিনুর বেগম (৩৭)। তার বাড়ী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার রামপাল গ্রামে।

    ড. মোজাম্মেল হক স্কটল্যান্ডে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এর পাশাপাশি স্কটল্যান্ডের গ্লাসগো ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন চ্যারিটি ইন্টারন্যাশনাল চেয়ারম্যান এবং কালিগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা তিনি।বর্তমানে তিনি নিজ বাড়ী কাকিনায় অবস্থান করছেন।

    ২৩ জানুয়ারি দুপুরে কালিগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে ড. মোজাম্মেল হকের বাড়ী থেকে ওই গৃহকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। গৃহকর্মী শাহিনুর বিগত ২০ বছর ধরে এই বাড়িতে কাজ করছিলেন।

    শনিবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান। রোববার সকালে তার ঘুম থেকে উঠতে দেরি দেখে অন্য গৃহকর্মীরা ডাকা ডাকি করে। সাড়া না পেয়ে জানালা ভেঙে মৃতদেহ দেখতে পান। এসময় তারা পুলিশ কে খবর দেন। পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে পাঠায়।

    এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে জানিয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল বলেন, মৃত গৃহকর্মীর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যূর প্রকৃত কারণ জানতে লাশ মর্গে পাঠানো হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ