ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • অটোরিকশা ছিনতাইকালে মাদকাসক্ত যুবক আটক

    অটোরিকশা ছিনতাইকালে মাদকাসক্ত যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউপির চম্পাতলী বাজারে আজ শুক্রবার সকাল ৮ টার দিকে অটোরিকশা ছিনতাই কালে জনগণের হাতে এক মাদকাসক্ত ছিনতাইকারী আটক হয়েছে।

    অটোরিকশা চালক সূত্রে জানা যায়, রাবেয়া বাজার থেকে সে একটি গ্যাস সেলিন্ডার নিয়ে প্রথমে দেবীগঞ্জ বাজারে নামতে চায় এবং পরে সে রানীরবন্দর বাজারে যেতে চায় রিজার্ভ নিয়ে। মাঝ রাস্তায় এসে ঝর্না নার্সারীর সামনে এসে অটোরিকশা চালকের গলায় দেশীয় অস্ত্র ঠেকায় এবং তার কথা মতো যেতে বলে। অটোরিকশা চালক ভীত হয়ে তার কথা মতো যাওয়ার সময় চম্পাতলী বাজারে এসে চিৎকার করলে বাজারে লোকজন তাকে আটক করতে গেলে তাদের ‍উপরও চড়াও হয়। এক পর্যায়ে তাকে ধরে ফেলা হয়। সেসময় সে মাদকাসক্ত ছিল ।পরে ঘটনাস্থলে পুলিশ আসলে চিরিরবন্দর থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করে স্থানীয় জনগণ।

    মাদকাসক্ত ছিনতাইকারীর ব্যক্তির নাম মোঃ মনসুর আলী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ