ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন 
  • রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৭৮

    রাজশাহীতে করোনা সংক্রমণের হার ৭৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীতে ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে করোনা। এলাকায় করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ প্রায় আকাশ ছুঁতে বসেছে। শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চারজনের মৃত্যু হয়েছে।

    এর আগে শুক্রবার রাজশাহীর ৪১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনার তুলনায় শনাক্তের হার ৭৮ দশমিক ৬৬ ভাগ।

    ২০২০ সালের ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোনা শনাক্তের পর সর্বোচ্চ এই হার। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, দেশের মধ্যে রাজশাহীতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। দ্রুত প্রশাসনিক পর্যায়ে স্বাস্থ্যবিধি পরিপালনের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে।

    জানা যায়, শুক্রবার রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের ২৪ কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটিও করোনাক্রান্ত হয়ে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমানও সস্ত্রীক করোনাক্রান্ত হয়েছেন।

    রাজশাহীর সিভিল সার্জন ডা. সাঈদ মোহাম্মদ ফারুক বলেছেন, রাজশাহীতে করোনা সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। প্রশাসনকে দ্রুত সময়ে স্বাস্থ্যবিধি কার্যকরে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়েছে। শনিবার সন্ধ্যার পর থেকে রাজশাহী মহানগরীতে বিধিনিষেধ কার্যকর হচ্ছে।       

    এদিকে রাজশাহীতে করোনা সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত ঊর্ধ্বমুখী হতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে স্থানীয় প্রশাসন। তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যার পর থেকে বাইরে জন ও যান চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম রোধে দোকানপাট ও কমিউনিটি সেন্টার পুরোপুরি  বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ