ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • গুলি, বোমাবাজি ও ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

    গুলি, বোমাবাজি ও ভাংচুরের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ
    ছবি : হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এর বাড়িতে গুলি, বোমাবাজি ও ভাংচুর এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের টাউন ক্লাব মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউন ক্লাব সড়ক এ শেষ হয়। 

    এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর সাদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা শ্রমিকলীগের সভাপতি মজনু তালুকদার, জেলা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মেরাজ শরীফ, ৪ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ ইকবাল, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বারী তালুকদার জয়েন, ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান জুম্মানসহ জেলা, উপজেলা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও জেলা ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

    অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ