ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • শিক্ষার্থীর মৃত্যু : রাবি ভিসির বাড়ি ঘেরাও, ৫টি ট্রাকে আগুন শিক্ষার্থীদের

    শিক্ষার্থীর মৃত্যু : রাবি ভিসির বাড়ি ঘেরাও, ৫টি ট্রাকে আগুন শিক্ষার্থীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ট্রাকচাপায় মাহবুব হাবিব হিমেল নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ইতোমধ্যে পাঁচটি ট্রাকে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে এখনো লাশ উদ্ধার না হওয়ায় ভিসির বাড়ি ঘেরাও করেছে তারা। এ সময় উপাচার্যের ভবনে দফায় দফায় হামলা করে গেট ভাঙচুরের চেষ্টা করা হয়েছে।

    মঙ্গলবার রাত ৯টার দিকে শহীদ হাবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। হিমেলের বাড়ি বগুড়ার লতিফপুর গ্রামে। তিনি চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইনিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

    এ বিষয়ে জানতে চাইলে রাবির প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘আমি জানতে পেরেছি হবিবুর হলের সামনে ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে এক ছাত্র মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই তা কাম্য নয়। কেন এমনটা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।’

    নির্মাণ সামগ্রী নিয়ে ট্রাকটি ভবন থেকে বের হওয়ার সময় তাদেরকে চাপা দেয়। ওই সময় হিমেলসহ আরেক শিক্ষার্থী শহীদ হবিবুর রহমান হলের রাস্তা ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পসের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় হিমেলের। আহত আরেক শিক্ষার্থীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরিচয় এখনো জানা যায়নি।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ