ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভারতে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় ৩৭৮০ মৃত্যু

    ভারতে নতুন রেকর্ড, ২৪ ঘণ্টায় ৩৭৮০ মৃত্যু
    সৃংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতের অবস্থা যেন প্রতিনিয়ত পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও বুধবার তা আবারও বেড়েছে।

    জানা যায়, করোনা সংক্রান্ত কারণে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৮০ জন। মহামারি শুরুর পর থেকে যা দৈনিক মৃত্যুর দিক দিয়ে সর্বোচ্চ। এছাড়া আগের দিনের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যাও বেড়েছে ২৫ হাজারেরও বেশি। এদিন ৩ লাখ ৮২ হাজার ৩১৫ জন মানুষের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

    ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৪০ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৪ লাখ ৮৭ হাজারের বেশি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ