ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি, রাস্তায় কাঁদা জনদুর্ভোগ

    বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি, রাস্তায় কাঁদা জনদুর্ভোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের মনিরামপুরে মাঘের বৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি এবং রাস্তায় কাঁদা হয়ে চলাচলে জনদুর্ভোগ চরমে পৌঁছে গেছে। শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত একাধারে বৃষ্টি লেগে থাকে এই বৃষ্টিতে ধানের ক্ষতি না হলেও মশুড়ি চাষীদের ব্যপক ক্ষতির আশঙ্কা।

    মনিরামপুর পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের মিন্টু বলেন ধানের বদলে মশূড়ি চাষ করেছিলাম হলুদ ফুলে ভরে উঠেছিল ক্ষেত কিন্তু বৃষ্টি হয়ে চরম ক্ষতির হয়ে গেছে এবছর মনে হয় মশুড়ি ভালো হবে না। এছাড়াও বৃষ্টিতে মনিরামপুর মেইন রোডের রাজগঞ্জ মোড় সহ পশু হাসপাতাল রোড কুলটিয়া কাপুড়িয়া পর্টির রাস্তায় কাঁদা হয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    পশু হাসপাতাল রোডের চায়ের দোকানদার রাজু আহমেদ বলেন দোকানের সামনে কাঁদা খরিদ্দাররা দোকানে আসতে পারছেনা দুই একজন যা আসছে কাঁদা মাটিতে দোকানের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়াও রাজগঞ্জ মোড়ে রাস্তার কাজ চলার কারণে দুই পাশ পানি বেঁধে আছে অনেক জায়গায় কাঁদা হয়ে গেছে ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ