ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • তুরস্কে আটটি স্কুল বন্ধ করছে সৌদি আরব

    তুরস্কে আটটি স্কুল বন্ধ করছে সৌদি আরব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি শিক্ষাবর্ষ শেষে তুরস্কের আটটি স্কুল বন্ধ করে দিচ্ছে সৌদি আরব। রিয়াদের সঙ্গে সম্পর্কোন্নয়নে তাদের চেষ্টার পর দেশটির এমন সিদ্ধান্তে আঙ্কারা বিক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের আনাদোলু বার্তা সংস্থা এ কথা জানায় বলে এএফপির খবরে বলা হয়েছে।

    আনাদোলু জানায়, সৌদি কর্তৃপক্ষ তুরস্কের শিক্ষামন্ত্রীকে অবহিত করেছে যে চলতি শিক্ষাবর্ষ শেষে আঙ্কারার আটটি স্কুল বন্ধ করে দেওয়া হবে। এ আট স্কুলে মোট ২ হাজার ২৫৬ শিশু শিক্ষার্থী রয়েছে।

    এএফপির পক্ষ থেকে জানতে চাইলে এ ব্যাপারে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে চায়নি। গত মাসে শিক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে তুরস্কের ২৬টি স্কুল রয়েছে। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এসব স্কুলের মধ্যে আটটি বন্ধ করে দেওয়া হচ্ছে। মূলত এ দুটি মুসলিম দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০১৮ সালে ইস্তাম্বুলে দেশটির কনস্যুলেট ভবনে সৌদি সাংবাদিক জামাল খাসোগি খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের অবনতি ঘটতে দেখা যাচ্ছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে তুরস্ক সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ মধ্যপ্রাচ্যজুড়ে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্কোন্নয়নের প্রচেষ্টা চালাতে দেখা যায়।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ