ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • করোনা আক্রান্ত বাবাকে পানি দিতে গেলেও আটকাচ্ছেন মা! 

    করোনা আক্রান্ত বাবাকে পানি দিতে গেলেও আটকাচ্ছেন মা! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা আক্রান্ত হয়ে বাবা পড়ে আছেন মাঠের মধ্যে। উদ্বিগ্ন মেয়ে পানি দিতে যাচ্ছেন অসুস্থ বাবাকে। কিন্তু তাকে যেতে দিচ্ছেন না মা। গায়ের জোরে আটকে রেখেছেন তাকে। বাবাকে পানি দিতে না পেরে অঝোরে কাঁদছেন মেয়ে।  সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধপ্রদেশে। 

    এই ঘটনার ভিডিও দেখিয়ে দিচ্ছে, করোনা আক্রান্ত হওয়ার পর কেবলমাত্র সামাজিক সচেতনতার অভাবে কীভাবে পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ। জানা গেছে, কোভিড আক্রান্ত বছর ৫০-এর ওই ব্যক্তি কাজ করতেন বিজয়ওয়াড়ায়। কোভিডে আক্রান্ত হওয়ার পর শ্রীকাকুলামে নিজের গ্রামে ফেরেন তিনি।

     কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তাকে। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যেই পড়ে ছিলেন তিনি। সেখানেই বাবাকে পানি দিতে এসেছিলেন ১৭ বছরের মেয়ে। তখনই তাকে পিছন থেকে চেপে ধরেন তার মা। মায়ের ভয়, মেয়ে বাবার কাছে গেলে তারাও করোনায় আক্রান্ত হয়ে পড়বেন।

     ভিডিওতে দেখা যায়, মায়ের বাধা সত্ত্বেও বাবাকে শেষ পর্যন্ত পানি দিতে সক্ষম হয়েছেন মেয়ে। জানা গেছে, এই ঘটনার কিছুক্ষণ পরই ওই ব্যক্তির মৃত্যু হয় এবং তার পরিবারের লোকেদের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ