ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে

    ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত ১ হাজার ৭৪২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

    মঙ্গলবারের (০৪ মে) তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। গতকাল করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ১৯১৪ জনের।

    দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১ হাজার ৭৫৫ জনের মৃত্যু হয়েছে।

    বুধবার (০৫ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৪৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন হয়েছে।

    দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ