ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • করোনায় মৃত বাবার চিতায় মেয়ের ঝাঁপ

    করোনায় মৃত বাবার চিতায় মেয়ের ঝাঁপ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। ভেঙে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতালগুলোতে অক্সিজেনের সংকটের কারণে মারা যাচ্ছেন অনেক করোনা রোগী। মৃতদের সৎকারে শ্মশানেও জায়গার সংকুলান হচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজস্থানে এক করোনা রোগীর সৎকারে করুণ দৃশ্য দেখা গেল। শোক সইতে না পেরে বাবার চিতার আগুনে ঝাঁপ দিলেন মেয়ে।

     ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজস্থানের ৩৪ বছর বয়সী এক নারী বাবার চিতার আগুনে ঝাঁপ দিয়ে গুরুতর দগ্ধ হন। তাঁর বাবা দমোদর দাশ শারদা কোভিডে আক্রান্ত হয়ে মারা যান।


    আজ বুধবার পুলিশ জানায়, ৭৩ বছর বয়সী দামোদর দাশ করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাজস্থানের বারমার জেলার একটি হাসপাতালে মারা যান। 

    দমোদরকে দাহ করার সময় হঠাৎ চিতার ওপর ঝাঁপ দেন তাঁর মেয়ে চন্দ্রা শারদা। দমোদরের তিন মেয়ের মধ্যে সবার ছোট চন্দ্রা।

    বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানায়, উপস্থিত লোকজন চন্দ্রাকে চিতা থেকে উদ্ধার করলে প্রাণে বেঁচে যান তিনি। তবে তাঁর শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। শুরুতে পার্শ্ববর্তী এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য যোধপুরের একটি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়।

    পুলিশ কর্মকর্তা প্রেম প্রকাশ বলেন, ‘দামোদর দাশের তিন মেয়ে। তাঁর স্ত্রী কিছুদিন আগে মারা যান। ছোট মেয়েটা দমোদরকে দাহ করার সময় চিতার আগুনে ঝাঁপ দেন।

    করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর গত রোববার জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন দামোদর। দুই দিন পর তাঁর মৃত্যু হয়। বাবাকে শেষবিদায় দিতে শ্মশানে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ