ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • নাজিরপুরে গাওখালী বাজারে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত

    নাজিরপুরে গাওখালী বাজারে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত
    ছবি : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার গাওখালী বাজারে অগ্নিকাণ্ডে ৫ টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বুধবার রাত পৌনে ১১ টার দিকে নিউমার্কেট সংলগ্ন একটি দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে মফিজ শেখ এর মুদির পাইকারী ও প্রাণিজ ঔষধ, লিটন হালদারের খুচরা মুদি মনোহরী দোকান এবং জুয়েল মন্ডলের বইয়ের লাইব্রেরী উল্লেখযোগ্য। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশ্রাফুজ্জামান।

    নাজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোস্তফা কামাল জানান, স্থানীয় লোকজন অগ্নিকাণ্ডের খবর দিলে আমরা ১টি ইউনিট কাজ করে রাত সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশ্রাফুজ্জামান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৈদ্যুতিক শর্টসার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ