ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
  • ছদ্ম বেশে হত্যা মামলার আসামি ধরলো পুলিশ

    ছদ্ম বেশে হত্যা মামলার আসামি ধরলো পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষক বেশে মোস্তফা (৪০) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলামপুরের কাজিপাড়ার একটি ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কৃষক ছদ্মবেশে হত্যা মামলার আসামি গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক।

    নাজমুল জানান, ইসলামপুরের কাজি পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন খুন হয়। এ নিয়েও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন নিহতের পরিবার।

    এ ঘটনায় হত্যার সাথে জড়িত থাকায় মোস্তফার ওয়েরন্ট হয়। তিনি দীর্ঘদিন থেকে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিশেষ পরিকল্পনা করে তাকে কাজিপাড়ার একটি ধান ক্ষেত থেকে  গ্রেপ্তার  করেন।
    তিনি আরও জানান, কৃষক বেশে আসামি ধরেছেন এ এসআই আতাউর রহমান। এছড়াও তার সাথে আরও তিনজন কনস্টেবল ছিলেন। তারা হলে নির্মল, রেজা, শাহীন।

    এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন সন্তোষ প্রকাশ করেছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ