ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুরে প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত

    পিরোজপুরে প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে পুষ্টি, মেধা ও দারিদ্র বিমোচন উপলক্ষে আজ বুধবার স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) সহযোগিতায় এক প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়।

    মানবদেহে আমিষের চাহিদা পুরনের জন্য ডেইরী খামার ও হাঁস, মুরগির খামার গড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থান জন্য এ প্রদর্শণী মেলার আয়োজন করা হয় বলে উল্ল্যেখ করেন বক্তারা।

    এ উপলক্ষে এক আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জীব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন ডা: সোমা সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকতা ডা: মোশারফ হোসেন প্রমুখ।

    পরে প্রদর্শণী মেলায় দেশি, বিদেশী উন্নত প্রজাতির পশু, প্রাণী ও পাখি নিয়ে অংশ নেয়া ২৬টি স্টলের মধ্যে তিনটি ক্যাটাগড়িতে নয় জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে প্রথম স্থান অধিকারীকে পাঁচ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে তিন হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে দুই হাজার টাকার চেক, সনদ এবং ক্রেস্ট ও বাকিদের সনদ ও কেস্ট্র দেয়া হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ