ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব : ওসি মাসুদ প্রবল স্রোতে সৈকতে ভেসে যাওয়া আসাদুলের মরদেহ ৩ দিন পর উদ্ধার  আজ রাতের ভিতর বরিশালসহ ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
  • রাজশাহী মেডিক্যাল কলেজে আরও ৪ জনের মৃত্যু

    রাজশাহী মেডিক্যাল কলেজে আরও ৪ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীতে করোনা সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

    রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত চারজন হাসপাতালের ২৯ ও ৩০নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে দু’জন রাজশাহীর, একজন নাটোর ও একজন জয়পুরহাট জেলার বাসিন্দা। এরমধ্যে এক জনের বয়স ৪০ বছর, এক জনের বয়স ৬০ বছরের মধ্যে এবং দু’জনের বয়স ষাটোর্ধ।

    এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটের ১৪৬ শয্যার বিপরীতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৩৯ জন রোগী। এরমধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ২৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী আছেন ৭ জন।

    মঙ্গলবার রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৪৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

    নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ১৩ শতাংশে নেমে এসেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ