ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

    চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

    আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জাসদের অঙ্গসংগঠন জাতীয় যুবজোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

    আধাঘন্টাব্যপী চলা এ মানবন্ধনে বক্তব্য দেন, জেলা জাসদের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আবু হেনা বাবলু, যুবজোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনু।

    বক্তারা বলেন, বাজারে খাদ্যদ্রব্যসহ নিত্যব্যবহার্য জিনিসপত্রের দামে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় নিম্নবিত্ত, মধ্যবিত্ত, দিনমজুর ও গরিব মানুষের বড় একটি অংশ বেশ অসুবিধার মধ্যে পড়েছে। মানববন্ধন থেকে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধির অসাধু সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ