ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ভান্ডারিয়ায় ভাষা দিবস ও গণটিকা কার্যক্রম বিষয়ক প্রস্তুুতি সভা

    ভান্ডারিয়ায় ভাষা দিবস ও গণটিকা কার্যক্রম বিষয়ক প্রস্তুুতি সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন অডিটরিয়ামে আগামী ২১শে ফেব্রুয়ারি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন এবং ২৬শে ফেব্রুয়ারি শনিবার দেশ ব্যপী একযোগে  ১কোটি মাণুষকে কোভিড-১৯(১ম ডোজ) প্রদান নিশ্চিত করতে কোভিড-১৯- গণটিকা কার্যক্রমের প্রস্তুুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

    দিন ব্যাপি পৃথক দুটি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার,থানার অফিসার্স ইন চার্জ(ওসি) মাসুমুর রহমান বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খাইজুর রশিদ খশরু জোমাদ্দার,ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু,মজিবুর রহমান চৌধুরী, হাসপাতালের ডাঃ আলী অজিম প্রমুখ।

    সভায় আগামী ২১শে ফেব্রুয়ারি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে সরকারি কর্মসূচির সাথে সমন্বয় রেখে রাতের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি স্মৃতি তর্পণে পুষ্পস্তবক অর্পণ, সকালে সকল প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা ,কালে ব্যাচ ধারন, দুপুরে আলোচনা সভা শেষে চিত্রাংঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

    এছাড়া ২৬শে ফেব্রুয়ারি শনিবার দেশ ব্যপী একযোগে  ১ কোটি মাণুষকে কোভিড-১৯(১ম ডোজ) প্রদান নিশ্চিত করতে কোভিড-১৯- গণটিকা কার্যক্রমের আওতায় পৌর সভাসহ উপজেলার বাকি ছয় ইউনিয়নে মোট ২১টি বুথে ৭হাজার মাণুষকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে গণটিকা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ